কষ্টের জীবন কাহিনী ।। পার্ট -০১
আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাড়িতে বাবা আর দাদা থাকেন। ছোট বেলায় মা মারা গিয়েছেন। বাবা যেহেতু সরকারি চাকরি করতেন তাই বেশির ভাগ সময় বাইরে থাকতেন তাই দাদা আমার খুব কাছের ছিল। দাদা যেহেতু ছোট থেকেই খুব লাজুক আর সাদা-সিধে ছিল তাই মা দাদা কে খুব ভালোবাসতেন। মা মারা যাওয়ার পর দাদা খুব একা হয়ে যায়। নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলে। কথা বলা একপ্রকার বন্ধ করে দেয়। আর এর ফলে ও বাইরের জগত থেকে বিছিন্ন হয়ে পরে। আমি কিছুতেই দাদাকে বাইরে নিয়ে জেতে পারতাম না। দাদা এতো সাদাসিধে ছিল যে সবাই ওর দুর্বলতার সুযোগ নিত, কখনো যদি বা বাইরে বেরত সবাই ওকে নিয়ে হাসি মজা করত। আর ও একদম এইসব পছন্দ করত না যার ফলে ওর কেও বন্ধু হতে চাইত না। দাদা কে আমি কতবার কতবার বুঝিয়েছি, কেও গালাগাল করলে তুইও গালাগাল করিস ,কেও তোকে মারলে তুইও মারার চেষ্টা করবি, এই দুনিয়াতে চুপ-চাপ থাকলে মানুষ আরও বেশি সুযোগ নেবে। কিন্তু দাদা এই সব করতে পারে না। তাই সবাই ওকে এমন খ্যাপাতে লাগলো যে ওর একেবারেই বাইরে বেরনো বন্ধ হয়ে গেল। এরপর বাবা একদিন চাকরি থেকে অবসর নিলো আর এই সময় বাবা দাদার খুব কাছের বন্ধু হয়ে উঠল। দাদার সঙ্গ...